প্রিন্ট এর তারিখঃ Jul 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 29, 2025 ইং
মেডিকেল শিক্ষার্থীদের আবাসন সমস্যা দূর করতে সরকার বদ্ধপরিকর- স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা বলেন, মেডিকেল শিক্ষার্থীদের আবাসন সমস্যা দূর করতে সরকার বদ্ধপরিকর। তারাই অংশ হিসেবে ১০টি মেডিকেল কলেজে ১৯টি হোস্টেল নির্মাণ করা হচ্ছে।
নুরজাহান বেগম বলেন, শিক্ষার্থীরা যাতে হোস্টেলে সুন্দর পরিবেশে থাকতে পারে, সৃজনশীল মনোভাব নিয়ে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে, সে লক্ষ্যেই এই প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে
প্রায় সাড়ে আট হাজার শিক্ষার্থীর আবাসন সমস্যা দূর হবে।
এ সময় স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব ডাক্তার মোঃ সারওয়ার বারী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোঃ আবু জাফর, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোঃ মাজহারুল শাহিন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাজহারুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ চরমপত্র